প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
রূপগঞ্জে ইউপি সদস্যে ও তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসীদের হামলা ।। ১০ লক্ষাদিক টাকার মাল লুট

রূপগঞ্জে ইউপি সদস্যে ও তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসীদের হামলা ।। ১০ লক্ষাদিক টাকার মাল লুট
নূরনবী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল ৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার গ্রামের বাড়ি থেকে অটোরিক্সায় আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) ও মাদ্রাসায় পড়–য়া কন্যা মুশফিকা তানহা (৯) ডেমরা যাওয়ার পথে কামশাইর দেলোয়ার হোসেনের দোকানের সামনে সন্ত্রাসীদের কবলে পড়েন। ৭/৮ সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাকুসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায়। হামলাকারীরা জহুরা আক্তার সুমিকে টানা-হেঁচড়া ও শ্লীলতাহানী করে। এসময় তার দুই ভরি ওজনের স্বর্ণের গলার চেইন ও ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার কাছ থেকে নগদ পাঁচলক্ষ টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি বাদী হয়ে কামশাইর এলাকার আবুল হোসেন (৫০), মাহমুদ হাসান (২৩), রিপন (২৫)এবং নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দীন বলেন, ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv